বাংলাদেশ নির্বাচন কমিশন
জনাব মোঃ আসাদুল হক
সহকারী পরিচালক (জনসংযোগ)
- অফিস
- নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ
- কক্ষ নম্বর
- ৩০৫
- ইমেইল
- ad_pr@ecs.gov.bd
- ফোন (অফিস)
- +৮৮০ ১৩১৯-৫৩২২১৪
- মোবাইল
- +৮৮০ ১৩১৯৫৩২২১৪
বাংলাদেশ নির্বাচন কমিশন
তথ্যভিত্তিক অনুবিভাগ
বাংলাদেশ নির্বাচন কমিশন
সহকারী পরিচালক (জনসংযোগ)
বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের জনগণ যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য। দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীন এবং কেবল সংবিধান ও আইনের অধীন।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের প্রধান দায়িত্বসমূহ:
এছাড়া প্রচলিত আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনও নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে।
নির্বাচনের প্রক্রিয়া, ভোটার তালিকা এবং নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে সহজ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন।
ভোটার নিবন্ধন, ভোটাধিকারের গুরুত্ব ও সঠিক পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে নাগরিকদের সচেতন করা।
নির্বাচনের প্রস্তুতি, পরিচালনা ও সমন্বয় সংক্রান্ত সভা এবং মতবিনিময় কার্যক্রমের পরিচিতি।
নির্বাচন বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য সহজবোধ্য ভাষায় জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া।
ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নাগরিকদের ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় এবং নিবন্ধিত ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর ২ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়। দিবসটি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ছবিতে জাতীয় ভোটার দিবসের একটি উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য দেখা যাচ্ছে।
নির্বাচনের সুষ্ঠু প্রস্তুতি, পরিচালনা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে সভা ও মতবিনিময়ের আয়োজন করে। ছবিতে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাগণের একটি মতবিনিময় সভার দৃশ্য দেখা যাচ্ছে।
এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সাথে নির্বাচন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা।
ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটে আঞ্চলিক সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি)-এর উদ্বোধনী অনুষ্ঠান।